আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়ে থাকতে চাই

তোমার সুখপক্ষে জানি হবে না আমার ঠাঁই
আক্ষেপও নেই কোনো
তুমি সুখ উদযাপন করো-
অন্তলীনা চাঁদবতী সুখ
খুব-ইচ্ছে-ডুবসাঁতার
ডাক-ডুবানো উম-আদর
আর ভালবাসা-ভেজা শ্রান্ত তনু
থাকুক মুখ গুঁজে তোমার স্পর্শ-বন্ধুর।
আমার কোনো অনুযোগ নেই
নেই কোনো আক্ষেপ।
কষ্ট
শুধু এতোটুকুন প্রতীতি
জেগে আছে আজও মনে-
কষ্টপক্ষে তোমার
আমি ছুঁয়ে যাবো তোমার হৃদয়।
তোমার কষ্টটুকু ছুঁয়ে দেখতে দিও কেবল আমায়
আমি তোমার কষ্ট-আধার হবো অনায়াস সুখে
রাখবো বন্দি তা
ভেতরবাড়ির ছোট্ট ঘরে
যতনে।
তোমার সুখপক্ষে আমার নাইবা হলো ঠাই
আমি কেবল তোমার কষ্টপক্ষ ছুঁয়েছুঁয়ে থাকতে চাই।

Comments

comments

AHS Shohel Ahmed
About the Author
AHS Shohel Ahmed is founder and principal analyst of BBGK (Beyond Boundaries Global Knowledge). More than a decade of documented client work across AI strategy, search and discoverability, digital authority, and executive communication — with Top Rated Plus standing on Upwork and 30,000+ hours of verified client delivery. He currently serves as Director of AI Strategy & Digital Authority for Griffin Capital Funding, OHA HVAC Plumbing Chimney and Fireplaces, and GiveTaxFree.